মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৫ মে:
মেহেরপুরের গাংনী উপজেলার বাওট গ্রামে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সাহায্যে ভ্রামম্যান আদালত অভিযান চালিয়ে গাঁজা ব্যবসায়ী আলহাজ্ব আলমগীর হোসেনের ৬ মাস কারাদন্ডাদেশ দিয়েছেন।
দন্ডাদেশ প্রাপ্ত আলহাজ্ব আলমগীর হোসেন মেহেরপুর সদর উপজেলার রাধিকানগর বালির মাঠ গ্রামের মুরাদ হোসেনের ছেলে।
আজ শুক্রবার বেলা ৫ টার সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ছাদিকুর রহমান গাঁজা ব্যবসায়ী আলমগীর হোসেনের এ দন্ডাদেশ দেন।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬) গাংনী ক্যাম্পের কমান্ডার লেঃ সাজ্জাদ হোসেন জানান, হাজী আলমগীর হোসেন সৌদী আরব থেকে প্রবাশ জীবন শেষ কওে বাংলাদেশে ফিওে এসেই গাঁজা ব্যবসার সাথে জড়িয়ে পড়ে। সে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গাঁহাসহ অন্যান্য মাদক ব্যবসা চালিয়ে আসছে।
র্যাব কমান্ডার আরও বলেন ভ্যানযোগে যাওয়ার সময় র্যাব সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। এ সময়ে সে নিজেকে ফায়ার ব্রিগেডের সদস্য বলে নিজেকে পরিচয় দেয়। পরে তার ব্যাগ চেক করে ১ কেজি ৭ শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গাঁজাগুলো ঘটনাস্থলেই জনতার উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়েছে।