মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ মে:
বাণিজ্য চুক্তি বিনিময়ের লক্ষে ইউরোপের সবচেয়ে উন্নত চারটি দেশ ঘুরে এলেন মেহেরপুর-১ সদর আসনের এমপি বাণিজমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জয়নাল আবেদীন। সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের ১২ সদস্যর একটি প্রতিনিধি দলের নের্তৃত্ব দিয়ে তিনি ইতালী, বেলজিয়াম, নেদারল্যান্ড ও কাতার সফর শেষে বুধবার নিজ এলাকা মেহেরপুর মানুষের উষ্ণ ভালবাসায় সিক্ত হয়ে এক সম্বর্ধনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে বললেন- আমি বিশ্বের যে দেশেই গেছি, সেখানেই মেহেরপুর, মুজিবনগর ও আপনাদের ইতিহাস ও ঐতিহ্যর কথা তুলে ধরেছি।
মেহেরপুর পৌর কমিউনিটি হলে শহর আওয়ামীলীগের আয়োজনে এই
সম্বর্ধনা অনুষ্টানে তিনি বলেন- আপনাদের ভোটে যতদিন ক্ষমতায় থাকব, ততদিন মেহেরপুরকে এগিয়ে নেওয়ার প্রাণান্ত চেষ্টা করে যাব। এই প্রসঙ্গে তিনি জানান- ইতিমধ্যে মুজিবনগর ডিগ্রী কলেজ সরকারীকরণ হয়েছে। অচিরেই মেহেরপুর মহিলা কলেজে অনার্স কোর্স এবং মেহেরপুর সরকারী কলেজে স্নাতক কোর্স চালু হবে। এছাড়া প্রধানমন্ত্রীর ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষে মেহেরপুর স্থলবন্দর স্থাপনে দুইটি জরীপদল সম্ভাব্যতা যাঁচাইয়ের কাজ শেষ করেছে। মেহেরপুর রেললাইন সংযোগের প্রাথমিক কাজও শুরু হয়েছে। আশা করি বর্তমান সরকারের শাসনামলেই এই দুটি কাজ শেষ হলে মেহেরপুর অনেক দূর এগিয়ে যাবে।
গত ২৩ এপ্রিল ইন্টারনেট টেকনোলজি এন্ড কমিউনেকশন (আইটিসি) একটি প্রতিনিধিদল তার নের্তত্বে কাতারের রাজধানী দোহা থেকে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে পৌঁছে বাংলাদেশ দূতাবাসের কর্মাসিয়াল কাউন্সিলরের বাসায় আমন্ত্রণ গ্রহণ করেন। পরদিন ২৪ এপ্রিল ব্রাসেলসের সেন্ট্রাল অডিটোরিয়ামে সি-ফুড এক্সপজিশন মেলার উদ্বোধন করেন। মেলায় বাংলাদেশের ৫২টি শিল্প প্রতিষ্টান সহ বিশ্বের নামীদামী কম্পানী তাদের পণ্য নিয়ে অংশ নেয়। সেখানে তিনি বাংলাদেশের বেলজিয়ামস্থ রাস্ট্রদূত ইসমত জাহানের আমন্ত্রনে নৈশভোজে অংশ নেন। ২৬ এপ্রিল তিনি বেলজিয়ামের ব্যাবসায়ী প্রতিনিধিদের সাথে দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্টানের নেতৃত্ব দেন। ২৭ এপ্রিল নেদারল্যান্ডের রাজধানী আমস্ট্যাডামে পৌঁছে হোটেল হিলটনে আওয়ামীলীগের প্রবাসী নেতাকর্মীদের সাথে সভায় যোগ দেন। পরে ৩ মে তিনি দেশের সরকারী প্রতিনিধিদলকে নিয়ে ইতালীর রাজধানী রোমে বাংলাদেশের রাস্ট্রদূত মাসুদ বীন মোমেনের সাথে বৈঠক সহ সে দেশে বাণিজ্য বিনিময় চুক্তি প্রশ্নে ব্যাবসায়ী প্রতিনিধিদের সাথে কথা বলেন। এর আগে তিনি আইটিসি দল নিয়ে আমেরিকা, সিঙ্গাপুর সহ বিশ্বের আরও কয়েকটি উন্নত দেশে সরকারী সফর করেন।
মেহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ইয়ারুল ইসলামের সভাপতিত্বে সম্বর্ধনায় তিনি বলেন- আপনাদের ভোট নির্বাচিত না হলে আমি এই সম্মান পেতাম না। তাই আমার এই সফর ও জ্ঞান অর্জন সবই আপনাদের কর্তৃত্ব। সম্বর্ধনায় বক্তব্য দেন- মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসকার আলী, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আক্কাছ আলী, মুজিবনগর উপজেলার ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চান্দু, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড: আব্দুল মতিন, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দিন বিশ্বাস, জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম, মহাজন ইউনিয়ন চেয়ারম্যান আমাম হোসেন মিলু প্রমুখ।