মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ মে:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে কাদের আলী (২৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা । বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানান, আহত কাদের আলীর মাথায় ৭ টি সেলাই হয়েছে ।
জানা গেছে,মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামে রোববার বিকালে আসান আলীর ছেলে কাদের পূর্বপাড়া মাঠ থেকে ধান কেটে একই পাড়ার ধুলুর বাড়ির সামনে দিয়ে আসার সময় পূর্ব শত্রুতার জের ধরে ধুলু সহ কয়েক জন যুবক কাদের আলীকে পিছন থেকে রামদাদিয়ে মাথায় অতকির্ত ভাবে মাথায় কোপ দেয় এবং তাকে পিটিয়ে জখম করে ফেলে রেখে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা আহত অবস্থায় কাদের আলী কে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে ।