মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ মে:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে তাদের নি:শর্ত মুক্তি, ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনছার আলীকে জীবিত অবস্থায় ফেরত,কৃষি উপকরন ও দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ এবং সন্ত্রাস-দূণীতি বন্দ্ধের দাবীতে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মেহেরপুর জেলা বিএনপি। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ শেষে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেন বিএনপি নেতৃবৃন্দ। মেহেরপুরের জেলা প্রশাসক সাহান আরা বানু স্মারকলিপি গ্রহন করেন।
আজ বুধবার বেলা পৌনে ১২ টার দিকে মেহেরপুর-০১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মেহেরপুরের জেলা প্রশাসকের চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি মাসুদ অরুন। সভাপতিত্ব করেন মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস।বক্তব্য রাখেরন, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম।