মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ মে:
মেহেরপুর-মহাজনপুর সড়কের রায়পুর কবরস্থানের পার্শ্বে একটি মটর সাইকেলের সাথে একটি শিয়ালের সংঘর্ষ হলে মটরসাইকেল আরোহী পারভিন (২৭) নামে এক মহিলা নিহত হয়েছে। তবে শিয়লও বাঁচতে পারেনি। ঘটনাস্থলে শিয়ালটি মারা যায়।
জানা গেছে, বুধবার বেলা ১১ টার সময় সদর উপজেলার চাঁদপুর গ্রামের জামালের স্ত্রী পারভিন তার পিতার বাড়ি মুজিবনগর উপজেলার যতারপুর গ্রাম থেকে তার ভাই হিমেলের মটর সাইকেলযোগে মেহেরপুর সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসছিল।
এসময় রাইপুর কবরস্থানের কাছে পৌছালে কবর স্থানের ভিতর থেকে একটি শিয়াল বের হয়ে রাস্তা পার হওয়ার সময় মটরসাইকেল চালক নিয়ন্ত্রন হারিয়ে শিয়ালটি কে সজোরে ধাক্কা মারলে মটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার ওপর ছিটকে পড়ে যায়।
এসময় পথচারীরা তাদের কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসা ধিন অবস্থায় সে মারা যায়।