মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ মে:
মেহেরপুর ২৬ আনসার ব্যাটলিয়ানের সদস্য নায়েক সেলিম (৪৫) হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভোর ৫ টার দিকে ইন্তেকাল করেছেন ( ইন্না—রাজেউন ) । মৃত্যু কালে সেলীম স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে সহ অমসংখ্য গুনগ্রাহী রেখে গেছে ।
জানা গেছে, বুধবার ভোর ৫টার দিক ২৬ আসনসার ব্যাটলিয়ন এর নায়েক চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার গোপাল নগর গ্রামের গোলাম মোস্তফার ছেলে সেলিম মেহেরপুর সদর থানার বাড়াদি ক্যাম্পে কর্মরত ছিলেন। হঠাৎ রাতে তার বুকে ব্যাথা অনুভব করলে পুলিশ ক্যাম্পের অন্যান্য সদস্যরা তাৎক্ষনিক ভাবে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে ।
হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। মরহুমের লাশ মরহুমের পরিবারের পক্ষ থেকে তার পিতা গোলাম মোস্তফার নিকট হস্তান্তর করা হয়েছে । এদিন বিকেলে আনসার নায়েক সেলিমকে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়েছে বলে জানা গেছে।