আপডেট
মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ মে:
মেহেরপুর সদর উপজেলার শোলমারী সীমান্ত এলাকা থেকে উদ্ধার অজ্ঞাত ব্যক্তির লাশের ময়নাতদন্ত শেষে মেহেরপুর পৌরসভার মাধ্যমে বে-ওয়ারিশ লাশ হিসেবে পৌর কবর স্থানে দাফন করা হয়েছে।
শুক্রবার লাশের ময়না তদন্ত শেষে লাশ মেহেরপুর পৌর কর্তৃপক্ষকে প্রদান করে।
বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর সদর থানা পুলিশ মেহেরপুর সীমান্তের ১২৭/১২৮ নং মেইন পিলারের মাঝামাঝি ভারতের ইলশিগারি সীমান্ত ফাঁড়ি থেকে আনুমানিক ২শ’ গজ দূরে বাংলাদেশ পারে প্রায় ৭০ বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের বৃদ্ধের লাশ উদ্ধার করে মেহেরপুর মর্গে প্রেরণ করে।