মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ জুন:
ব্র্যাক শিক্ষা কর্মসূচীর আওতায় মেহেরপুর জেলা ব্রাঞ্চের উদ্যোগে “চিত্রগীতি সুর ও ছন্দে বিকশিত হোক শৈশব” এই পতিপাদ্য বিষয়ের আলোকে নাচ,গান,আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা দীপ শিখা-২০১২ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দিনব্যাপী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ব্রাকের উদ্যোগে অনুষ্ঠিত প্রতিযোগিতায় মেহেরপুর জেলা ব্র্যাক প্রতিনিধি (ডিবিআর) মোঃ মশিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাহান আরা বানু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মীর্জা আব্দুলাহেল বাকি, অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন।
বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেছের আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোমিন।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন সময় টেলিভিশনের মেহেরপুর প্রতিনিধি মীর সউদ আলী চন্দন।