মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ জুন:
মেহেরপুরে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার মেহেরপুর জেলা প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উদ্যেগে সকাল সাড়ে ৯টার সময় জেলা শিল্পকলা একাডেমি থেকে একটি বন্যার্ঢ র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্ষালয়ে গিয়ে শেষ হয়।
এ সময় র্যালিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক হোসেন আলী খন্দকার, সিভিল সার্জন ডাঃ আব্দুস শহীদ, অতিরিক্ত পুলিশ সুপার মোক্তার, সহ জেলার বিভিন্ন স্কুল কলেজের ছেলে মেয়ে ও বিভিন্ন এনজিও প্রতিনিধিরা। র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।