মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ জুলাই:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত মেহেরপুর জেলা প্রশাসনের নেজারত শাখায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক ২দিন ব্যাপি কর্মশালা শেষ হয়েছে।
সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমাপনি অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হোসেন আলী খন্দকার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, (রাজস্ব) হেমায়েত হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন প্রমুখ।