মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৭ জুলাই:
প্রধান মন্ত্রী শেখ হাসিনার ৪র্থ কারাবন্দি দিবস উপলক্ষে মেহেরপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে শহরে একটি মিছিল বের করা হয়। সোমবার সন্ধ্যায় জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক বারিকুল ইসলাম লিজনের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অন্যান্যের মধ্যে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর রহমান, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তোহিদুল ইসলাম, সম্পাদক রবেল প্রমুখ উপস্থিত ছিলেন।