মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ জুলাই:
সারাদেশ ব্যাপী একসাথে অনুষ্ঠিত বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন ২০১২ মেহেরপুরে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। মেহেরপুরের নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল পূর্ণ প্যানেল জয় লাভ করেছে।
বুধবার অনুষ্ঠিত দেশ ব্যাপি ওই নির্বাচনে মেহেরপুর অংশে মেহেরপুর জেলা জজ কোর্টে অনুষ্ঠিত নির্বাচনে মোট ৯১ জন ভোটারের মধ্যে ৮২ জন ভোটর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ২টি ভোট বাতিল হয়।
নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের সাধারণ আসনে এ জে মোহাম্মদ আলী ৫১ ভোট, আলহাজ গিয়াস উদ্দিন আহমেদ ৪৪ ভোট, ব্যারিষ্টার এ এম মাহাবুবউদ্দিন খোকন ৪৫ ভোট, খন্দকার মাহাবুব হোসেন ৪৪ ভোট, নিতাই রায় চৌধুরী ৪৫ ভোট, মোঃ সানাউল্লাহ মিয়া ৪৭ ভোট এবং শেখ মোঃ আজাদ ৪৩ ভোট পান।
একই সাথে অনুষ্ঠিত গ্রুপ আসনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের মোঃ ইছাহাক ৪৪ ভোট লাভ করেন। অপর দিকে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সৈয়দ রেজাউর রহমান ৩৫ ভোট, আব্দুল মতিন খসরু ৩৪ ভোট, ব্যারিষ্টার তানিয়া আমির ৩৫ ভোট, সুব্রত চৌধুরী ৩০ ভোট, আব্দুল্লাহ আবু ৩২ ভোট, জাহিদুল বারি ৩০ ভোট এবং মাহাবুব আলী ২২ ভোট পান। একই সাথে অনুষ্ঠিত গ্রুপ আসনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সিরাজ-উল ইসলাম ৩৭ ভোট পান। মেহেরপুর জেলা যুগ্ম-জজ ২য় জাকির হোসেন খান নির্বাচন পরিচালনা করেন।