মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ জুলাই :
মেহেরপুর সার্বজনীন নামযজ্ঞ কমিটির উদ্যোগ মেহেরপুর হরিসভা মন্দিরে শ্রীশ্রী তারকব্রক্ষ মহানামযজ্ঞ অনুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্ত্তন শেষ হয়েছে।
শুক্রবার শেষ দিনে ভোগরাগ প্রসাদ বিতরণ ও কীর্ত্তন অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ অষ্টকালীন নামযজ্ঞ অনুষ্ঠানের শেষ হয়।এ সময় জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ, কাত্তিক মল্লিক, কিশোর পাত্র, দিজেন্দ্রেনাথ বিশ্বাস, রঞ্জিত, বিকাশ, জয়দেব প্রমুখ উপস্থিত ছিলেন।