মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ জুলাই:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যদায় পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় জেলা প্রশাসক দেলওয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মির্জা আব্দুল্লাহেল বাকি, অতিরিক্ত জেলা প্রশাসক হোসেন আলী খন্দকার, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ মোঃ আসকার আলী, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মোঃ গোলাম রসুল, সাধারন সম্পাদক আব্দুর রব বিশ্বাস, জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান প্রমুখ।