মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ জুলাই:
মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে সদর উপজেলা পর্যায়ে বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টে রামদাসপুর বেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, ঝাউবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বুড়িপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।
সোমবার অনুষ্ঠিত খেলায় রামদাসপুর বেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্যামলীর হ্যাট্রিকসহ ৪ গোলের সুবাদে ৬-২ গোলে মেহেরপুর শহীদ ক্যাপ্টেন আশরাফুল হাফিজ খান দৃষ্টিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়কে, ঝাউবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে টেংরামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ও বুড়িপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৩-১ গোলে কাঁঠালপোতা রেজিঃ বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।