মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ জুলাই:
মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে চাঁদবিল-মেহেরপুরের মাঝামাঝি স্থানে একটি যাত্রীবাহী বাসউল্টে ১০ যাত্রী আহত হয়েছে। আহত যাত্রীদের মধ্যে রয়েছে, মেহেরপুর শহরের বেড়পাড়ার আকছেদ আলীর স্ত্রী হাসিনা খাতুন (৫২), বোসপাড়ার ইয়াকুব আলীর স্ত্রী নিমা বেগম (৫৪), ঘোষপাড়ার বাহার আলীর ছেলে ফকির মোহম্মদ (৬০) এবং খোকনের স্ত্রী বৃষ্টিকে (২২) মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
জানা গেছে, বুধবার বেলা ১২ টার দিকে একটি যাত্রীবাহী বাস (সিলেট-জ-১১-০৩৬৪) চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরে উদ্দ্যেশে ছেড়ে আসে।বাসটি চাঁদবিল-মেহেরপুরের মাঝামাঝি স্থানে পৌছে একপাল গরু রাস্তা পার হওয়ার সময় চালক গরু বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। এতে বাসটি রাস্তার পাশের পাট ক্ষেতে উল্টে পড়ে। কমপক্ষে ১০ যাত্রী আহত হয়। সংবাদ পেয়ে মেহেরপুর দমকল বাহিনীর সদস্যরা আহত যাত্রীদের উদ্ধার করে মেহেরপুর হাসপাতালে নেয়। ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।