মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ জুলাই:
মেহেরপুর সদর উপজেলার রাজাপুরে কুপিয়ে রাখাল ফেরদৌস ওরফে ফিদু খুন মামলার একমাত্র আসামি কাবিদুলকে আটক করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। পুলিশ ঘাতক কাবিদুলকে প্রাথমিক জিজ্ঞাবাদ শুরু করেছে। ঘাস কাটতে বাধা দেয়ায় ফিদুকে খুন কছে বলে পুলিশকে জানিয়েছে।।
পুলিশ জানায়, রোববার গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর থানা পুলিশের এসআই মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশ মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের বাবরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছন থেকে কাবিদুলকে গ্রেফতার করে থানায় নিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে থানা পুলিশকে বলেছে, ঘাস কাটতে বাধা দেয়ায় ক্ষিপ্ত হয়ে সে ফেরদৌস ওরফে ফিদুকে খুন করেছে।
উল্লেখ্য, গত ২৪ জুলাই সন্ধ্যার পর মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামের রাজধানীপাড়ার ৫ রাস্তার মোড়ে বন্ধুদের সাথে বসে পাপড়ভাজা খাচ্ছিলো। ওই সময় একই গ্রামের সাবদার আলীর ছেলে কাবিদুল হেসো হাতে দ্রুত ছুটে আসে। কোনো কিছু বুঝে ওঠার আগেই সে মাঠরাখাল ফেরদৌস ওরফে ফিদুকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এক পর্যায়ে ফিদু মাটিতে লুটিয়ে পড়ে। তাকে দ্রুত উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পরপরই কাবিদুল গ্রাম ছেড়ে পালিয়ে যায়। পুলিশ ফিদুর লাশ উদ্ধার করে মেহেরপুর থানায় নেয়। ওই ঘটনায় নিহতের ভাই রবগুল বাদী হয়ে কাবিদুলকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।