আবু আক্তার,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ আগস্ট:
মেহেরপুর সদর উপজেলার গোপালপুর গ্রাম থেকে ৬৫ হাজার ভারত ও পাকিস্তানি যৌনউত্তেজক ট্যাবলেট উদ্ধার করেছে র্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা। তবে ট্যাবলেট রাখার অপরাধে কাউকে আটক করতে পারেনি র্যাব সদস্যরা। উদ্ধার হওয়া ট্যাবলেটের আনুমানিক মূল্য ২ লাখ ৬০ হাজার টাকা বলে র্যাব জানিয়েছে। এ ব্যাপারে গাংনী থানায় একটি সাধারন ডায়েরী হয়েছে।
র্যাব-৬ গাংনী ক্যাম্পের কমান্ডর এএসপি কামরুল বলেন,উদ্ধার হওয়া ট্যাবলেট গুলি চোরাকারবারীরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে নিয়ে আসে। ট্যাবলেট গুলি ভারত ও পাকিস্তানের তৈরী। গোপালপুর মাঠে র্যাবের উপস্থিতি টের পেয়ে ওষুধ বহনকারী চোরাকারবারীরা ওষুধ ফেলে রেখে পালিয়ে যায়।
র্যাব জানায়,আজ শুক্রবার ভোর ৫ টার দিকে র্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর উপজেলার গোপালপুর গ্রামে অভিযান চালায়। র্যাব সদস্যরা গোপালপুর মাঠে চোরাকারবারীর একটি দলকে তাড়া করে। এসময় চোরাকারবারীরা তাদের কাছে থাকা যৌনউত্তেজক ট্যাবলেট বহনকারী ব্যাগটি একটি পাট ক্ষেতের ভিতরে ফেলে রেখে পালিয়ে যায়। পরে র্যাব সদস্যরা পাটক্ষেত থেকে ৬৫ হাজার যৌন উত্তেজক ট্যাবলেট সহ বহনকারী ব্যাগটি উদ্ধার করে র্যাব ক্যাম্পে নিয়ে আসে।