মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ আগস্ট:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার বর্তমান আইনশৃংখলা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৃহস্পতিবার সকালে মেহেরপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক সভায় সভাপতিত্ব করেন মেহেরপুরের জেলা প্রশাসক দেলওয়ার হোসেন। বক্তব্য রাখেন পুলিশ সুপার মির্জা আব্দুল্লাহেল বাকি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন, সিভিল সার্জন ডা. আবদুস শহীদ, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা, গাংনী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুস সালাম, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার, মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র রিয়াজতুল্লাহ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ মো. আশকার আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. গোলাম রসুল, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা আক্তার প্রমুখ।