মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ আগস্ট:
মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের আশরাফপুর গ্রামে বাড়িতে ছাগল যাওয়ার ঘটনাকে কে কেন্দ্র করে ছোট ভাই পিটিয়ে জখম করেছে বড় ভাই মনিরুল (৩৫) কে। বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মেহেরপুর জেনারেল হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক মেহেরপুর নিউজকে জানান, আহত মনিরুলের অবস্থা আশংকা জনক।
জানা গেছে, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার আমদহ ইউপির আশরাফপুর গ্রামের হোসেন মন্ডলের ছেলে মনিরুলের পালিত ছাগল তার ছোট ভাই গনির বাড়ি যায়। এ ঘটনাকে কেন্দ্র করে দু’ ভাইয়ের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই গনি তার হাতে থাকা রড দিয়ে বড় ভাই মনিরুলের মাথায় আঘাত করলে মনিরুল মাটিতে লুটিয়ে পরে। পরিবারের লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। অপর দিকে বড় ভাই এর গায়ে হাত দেওয়ার অপরাধে স্থানিয় গ্রাম বাসি গনি কে গণধোলায় দেয়। বর্তমানে সে হাসপাতালে ভর্তি আছে।