মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ সেপ্টেম্বর:
মেহেরপুর জেলা বিএন’পির আয়োজনে জেলা বিএনপি’র শাহাজী পাড়াস্থ কার্যলয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোববার বিকালে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আনছারুল হক।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি হাফিজুর রহমান হাফি,জেলা জিয়া পরিষদ-এর সভাপতি সিরাজুল ইসলাম, জেলা জিয়া ব্রিগেড-এর সভাপতি মজিবুল হক খান হেলাল চৌধুরী, বিএনপি নেতা এ্যাডঃ মখলেছুর রহমান স্বপন,পৌর বিএনপির সম্পাদক আনোয়ারুল হক কালু, জেলা যুবদলের আহবায়ক জহিরুল ইসলাম বড় বাবু, মুজিবনগর থানা যুবদলের সভাপতি গোলাম মহি হিরু, সাধারন সম্পাদক আসাদুল হক,পৌর যুবদলের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান তপন, যুবদল নেতা একরামুল হক একা, আজমল হোসেন মিন্টু, ছাত্র দলের সভাপতি মোঃ মোস্তাকিম ,শহর শাখার সভাপাতি মীর আলমগীর ইকবাল, ছাত্র নেতা রেমিম, ফিরোজ প্রমুখ।