মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ সেপ্টেম্বর:
মেহেরপুর জেলা যুবদলের উদ্যোগে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী ও তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে এক সমাবেশ অনুষ্ঠিত হয় ।
মঙ্গলবার বিকালে মেহেরপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে জেলা যুবদলের আহবায়ক জহুরুল ইসলাম বড় বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি হাফিজুর রহমান হাফি,জেলা জিয়া পরিষদের সভাপতি সিরাজুল ইসলাম,জেলা জিয়া ব্রিগেট-এর আহবায়ক মজিবুল হক খান হেলাল চৌধুরী, বিএনপি নেতা এ্যাড: মখলেছুর রহমান
স্বপন, পৌর বিএনপির সম্পাদক আনোয়ারুল হক কালু, জেলা জিয়া পরিষদ-এর সাধারন সম্পাদক নূরুন্নবী বাবু, সদর থানা যুবদলের সভাপতি হাসিবুজ্জামান স্বপন,সম্পাদক কামরুজ্জামান মকুল, মুজিবনগর থানা যুবদলের সভাপতি গোলাম মহি হিরু, সাধারন সম্পাদক আশাদুল হক, জাতীয়তাবাদী তৃনমূল দলের জেলা যুগ্ম আহবায়ক আঃ হান্নান,পৌর যুবদলের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান তপন,শহর যুবদলের যুগ্ম সম্পাদক সামসুল আলম লিন্টু,যুবদল নেতা একরামুল হক একা, আজমল হোসেন মিন্টু, রাশিদুল ইসলাম, তৌফিক এলাহী,ছাত্রদলের সভাপতি মোঃ মোস্তাকিম,শহর শাখার সভাপতি মীর আলমগীর ইকবাল, ছাত্র নেতা রেমিম,ফিরোজ প্রমুখ।
সমাবেশে বক্তারা সরকারের বিভিন্ন অনিয়ম ও দুনীতি সহ গত ১ লা সেপ্টেম্বর বিএনপি’র প্রতিষ্ঠা বাষিকী উপলক্ষে গাংনীতে অনুষ্ঠিত র্যালী ও সমাবেশে পুলিশী বাধা এবং মেহেরপুর ২ আসনের সংসদ সদস্য আমজাদ হোসেনের প্রতি ঐ সময় নির্যাতন করায় বক্তারা নিন্দা ও প্রতিবাদ জানায়।