ডি এম মুকিদ,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ সেপ্টেম্বর:
বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের মেহেরপুর জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়েছে। রোববার ঢাকা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির আহবায়ক ডাঃ মোঃ আবু বকর সিদ্দীক ও যুগ্ম আহবায়ক মাকসুদুর রহমানের উপস্থিতিতে কাজী মিজান মেননকে আহবায়ক ও মোঃ রফিকুর রহমান
ডাগুকে যুগ্ম আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট মেহেরপুর জেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়। এসময় চুয়াডাংগা জেলার আহবায়ক খায়রুল আলম সহ মেহেরপুর জেলা শাখার নতুন কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। যুগ্ম আহবায়ক অন্যান্যরা হলেন, রেজবুল হোসেন জনি, সিরাজুল ইসলাম, সুজন মন্ডল ও হাসানুজ্জামান বিপুল।
কমিটির সদস্যরা হলেন, নূরুল ইসলাম, জনি, হেলালউদ্দিন, ফরিদুল ইসলাম, আরাফাত হোসেন, জাকারিয়া, ইমরান খান, বাবু মন্ডল, বাশার শেখ, আব্দুল মালেক, মিন্টু, কুদরুতুল্লাহ, মিলন, জাহাঙ্গীর হোসেন, ওমর ফারুক, এনামুল হক, লিটন, রিপন, আব্দুর রব, পল্টু মিয়া, মুকুল, তুহিন, আরজান আলী ও মিন্টু।
এদিকে নব গঠিত আহবায়ক কমিটিকে মেহেরপুর জেলা বিএনপি’র ১ নং যুগ্ম আহবায়ক ইলিয়াস হোসেন, যুগ্ম আহবায়ক আনছারুল হক, পৌর বিএনপি’র সম্পাদক আনোয়ারুল হক কালু,বিএনপি’র অন্যতম নেতা এ্যাডঃ মখলেসুর রহমান স্বপন, জেলা যুবদলের আহবায়ক জহুরুল ইসলাম বড় বাবু, যুগ্ম আহবায়ক প্রভাষক ফয়েজ মহম্মদ, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ মোস্তাকিম সহ স্থানীয় বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।