মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ সেপ্টেম্বর :
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ সহ অন্যান্য নেতৃবৃন্দের মেহেরপুর জেলায় আগমন এবং সাংগঠনিক সফরকে সফল করার লক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
আজ বুধবার সকাল ১১ টার সময় মেহেরপুর জেলা বিএনপি’র শাহাজীপাড়াস্থ কার্যলয়ে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন মেহেরপুরজেলা বিএনপি’র ১ নং যুগ্ম আহবায়ক ইলিয়াস হোসেন। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আনসারুল হক, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি হাফিজুর রহমান হাফি, তৃনমূল বিএনপি’র আহবায়ক কর্ণেল (অবঃ) সামসুল ইসলাম সামস, বিএনপি নেতা ও মেহেরপুর সরকারী কলেজের সাবেক ভি পি মুজিবুল হক খাঁন চৌধুরী হেলাল, পৌর বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক আনোয়ারুল হক কালু জেলা জিয়া পরিষদের সম্পাদক নুরুন্নবী বাবু, বিএনপি নেতা এড্যাঃ মখলেছুর রহমান স্বপন, জেলা যুবদলের আহবায়ক জহুরুল ইসলাম বড় বাবু, যুগ্ম আহবায়ক প্রভাষক ফয়েজ মোহাম্মদ, জেলা ছাত্র দলের সভাপতি মোঃ মোস্তাাকিম,যুবদল নেতা আজমল হোসেন মিন্টু মুজিব নগর থানা যুবদলের সভাপতি গোলাম মহি হিরু, সম্পাদক আসাদুল ইসলাম, সদর থানা যুব দলের সভাপতি হাসিবুজ্জামান স্বপন,সম্পাদক কামরুজ্জামান মুকুল, মেহেরপুর পৌর সম্পাদক তপন, যুবদল নেতা কাজী মিজান মেনন, যুব দলের যুগ্ম সম্পাদক সামসুল আলম লিন্টু, মাহিনুর বাবু, প্রমুখ।