মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ সেপ্টেম্বর:
মেহেরপুরের গাংনী উপজেলা কমিউনিটি পুলিশিং’র মত বিনিময় ও আলোচনা সভা গাংনী থানা চত্বরে অনুষ্টিত হয়েছে।
শনিবার বিকালে মত বিনিময় ও আলোচনা সভায় সভাপত্বি করেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিমল কৃষ্ণ মল্লিক । প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলার পুলিশ সুপার আব্দুল¬াহেল বাকি । বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সহকারী সিনিয়র পুলিশ সুপার আঃ মতিন ,গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম, এ খালেক ,গাংনী উপজেলা কমিউনিটি পুলিশিং ’র সভাপতি গোলাম মোস্তফা, তেতুঁলবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান নাজমূল হুদা, উপজেলা কমিউনিটি পুলিশিং সাধারন সম্পাদক মোশারেফ হোসেন।
আরো উপস্থিত ছিলেন গাংনী থানার ওসি তদন্ত মোঃ মহিউদ্দীন , উপজেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক আয়ুব আলী , গাংনী থানার সিনিয়র অফিসার নারায়ন চন্দ্র বিশ্বাস ,বামন্দী ক্যাম্পের আইসি মিজান ও গাংনী উপজেলার সকল ইউনিয়নের কমিউনিটি পুলিশিং ’র সভাপতি ও সম্পাদক বৃন্দ । অনুষ্ঠানটির সার্বিক দায়িত্বে ছিলেন গাংনী থানার সেকেন্ড অফিসার মোঃ আসাদুজামান সাদ।