মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ সেপ্টেম্বর :
মেহেরপুরে ইজিবাইক চালক ও বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে সোমবার দুপুর থেকে মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের ডাকা অনিদিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট অবশেষে আজ বুধবার দুপুরে প্রত্যাহার করা হয়েছে। আভ্যন্তরিণ ও দূরপাল্লা সব রুটে যান চলাচল শুরু হয়েছে ।
উল্লেখ্য, সোমবার দুপুর ১টার দিকে মেহেরপুর কাথুলী বাসষ্টান্ডে বিলা (২৫) নামের এক ইজিবাইক চালক কে কয়েক জন বাস শ্রমিক মারধর করে। এর প্রতিবাদে ইজিবাইক চালকরা শহরের বিভিন্ন মোড়ে লাঠি-সোটা নিয়ে অবস্থান নেয় এবং সকল রুটে বাস চলাচল বন্ধ সহ সড়ক অবরোধ করে রাখে। এ ঘটনার প্রতিবাদে আভ্যন্তরিণ রুটে বাসচলাচল বন্দ্ধের ঘোষনা দেয় মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়ন।