মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ সেপ্টেম্বর:
মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ১ম বিভাগ হ্যান্ডবলে রাইপুর জাগরনী ক্লাব ও কাবাডি লীগে আশরাফপুর জনকল্যান ক্লাব বিজয়ী হয়েছে ।
বৃহস্পতিবার মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হ্যান্ডবলে রাইপুর জাগরনী ক্লাব বনাম মোহামেডান স্পেটিং ক্লাব-এর মধ্যকার খেলায় ৫-০ গোলের ব্যবধানে রায়পুর জাগরনী ক্লাব বিজয়ী হয়।
অপর দিকে একই মাঠে অনুষ্ঠিত কাবাডি খেলায় আশরাফপুর জনকল্যান ক্লাব বনাম শহীদ রফিক স্মৃতি সংঘ-এর মধ্যকার খেলায় ৩৫-৮ পয়েন্টের ব্যবধানে শহীদ রফিক স্মৃতি সংঘকে পরাজিত করে আশরাফপুর জনকল্যান ক্লাব বিজয়ী হয়।
এ খেলা পরিচালনা করেন এমদাদুল হক, লিটন, মিন্টু ও আঃ রহমান।