মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ সেপ্টেম্বর:
মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত প্রথম বিভাগ হ্যান্ডবল লীগের খেলায় মেহেরপুর এফসিবি একাদশ ৫-৪ গোলে জয় লাভ করেছে।
শনিবার মেহেরপুর ষ্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় মেহেরপুর এফসিবি ৫-৪ গোলে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি পাবলিক ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে কিরন ৪টি, মুন্না একটি এবং বিজীত দলের ইমন ৩টি ও তুহিন একটি গোল করেন।
মেহেরপুর নৈশ মিনি ফুটবল লীগের খেলায় নাইট টাইগার একাদশ জয়ী
মেহেরপুর ফৌজদারীপাড়া ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নৈশ মিনি ফুটবল লীগে মেহেরপুর নাইট টাইগার একাদশ জয় লাভ করেছে।
শনিবার রাতে অনুষ্ঠিত খেলায় মেহেরপুর নাইট টাইগার একাদশ ১-০ গোলে মেহেরপুর ৭ বন্ধু একাদশকে পরাজিত করে। একই মাঠে অনুষ্ঠিত বাবলাতলা একাদশ ও মেহেরপুর মুনলিট নাইট একাদশের মধ্যকার খেলাটি গোল শূন্য ড্র হয়েছে।