মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ সেপ্টেম্বর:
মেহেরপুর শহরের ক্যাশবপাড়ায় পৌর কলেজের অধ্যক্ষ একরামুল আযীমের বাড়িতে দিনে দুপুরে দূর্ধষ চুরি সংঘঠিত হয়েছে।
আজ রোববার বেলা ১২ টার দিকে সংঘবদ্ধ চোরের দল ঘরের গ্রীল কেটে বাড়িতে ঢুকে প্রায় ১৩ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ৪ হাজার টাকা সহ ১০ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে। তবে পুলিশ ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি।
অধ্যক্ষ একরামুল আযীম জানান, আমরা স্মামী স্ত্রী দুজনেই সকালের দিকে
কলেজে বেরিয়ে যাই। বেলা সাড়ে ১২ টার দিকে মেয়ে অলকা স্কুল থেকে বাড়ি ফিরে ঘরের গ্রীল কাটা দেখে। চোরের দল একটি জানালার ৩ টি গ্রীল কেটে ঘরের ভিতর প্রবেশ করে আলমিরার মধ্যে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে।
শহরের প্রধান সড়কের ১০০ গজ দুরে এই দূর্ধর্ষ চুরির ঘটনায় আইন শৃংখলা নিয়ে মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
মেহেরপুর সদর থানার উপ-পরিদর্শক কামাল হোসেন জানান, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। আশাকরছি চোর আটক সহ মালামাল উদ্ধার করা সম্ভব হবে।