মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ সেপ্টেম্বর:
মেহেরপুর শহরের শিশু বাগান পাড়ায় আক্কাচের বসত বাড়ির সামনে ব্যাগের ভিতরে একটি জীবিত নবজাতক শিশুকে উদ্ধার করা হয়েছে।
আক্কাচ মেহেরপুর নিউজ কে জানান, আজ ভোর ৫টার দিকে আমার মা রংমালা ঘরের বাইরে আসলে বাড়ির সামনে একটি সিমেন্টের ব্যাগ পড়ে থাকতে দেখে এবং ব্যাগের ভিতরে শিশুটি নড়াচড়া করতে দেখে তিনি চিৎকার করে।
আমরা ঘরের বাইরে এসে ব্যাগের ভিতরে একটি নবজাতক শিশু দেখতে পায়। ব্যাগের ভিতরে দেখি একটি শিশু এবং শিশুটি বেচেঁ আছে। আমরা তাকে উদ্ধার করে নিজের কাছে রেখেছি। তিনি আরো জানান,উদ্ধার করা বাচ্চাটি কন্যা সন্তান।
আক্কাচের স্ত্রী রাহেলা খাতুন জানান, তাদের দুটি ছেলে সন্তান আছে এখন তিনি এই কন্যা সন্তানটি কে লালন পালন করবেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে কয়েক শ’ নারী -পুরুষ শিশুটি কে এক নজর দেখতে ভিড় জমায়। অনেকে ধারণা করছেন শিশুটি অবৈধ হওয়ায় কেউ এখানে ফেলে রেখে যেতে পারে ।