মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ অক্টোবর:
মেহেরপুর শহরের মার্কাজ মসজিদপাড়ায় সংঘবদ্ধ চোরের দল ঘরের গ্রীল কেটে বাড়িতে ঢুকে প্রায় ৫ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ১৫ হাজার টাকা সহ ৩ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে। তবে পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে কাউকে আটক করতে পারেনি।
বাড়ির মালিক আবু সালেহ জানান, আমরা স্বামী স্ত্রী দুজনেই সকালের দিকে চাকুরির সুবাদে অফিসে বেরিয়ে যাই। বিকাল ৪ টার দিকে বাড়ি ফিরে ঘরের গ্রীল কাটা দেখি। চোরের দল একটি জানালার ৪টি গ্রীল কেটে ঘরের ভিতর প্রবেশ করে আলমিরার মধ্যে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে। শহরের কলেজ মোড়ের অদুরে এই দূর্ধর্ষ চুরির ঘটনায় আইন শৃংখলা নিয়ে মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অপরদিকে ২দিন যেতে না যেতেই শহরে আবারো একি কায়দায় চুরি সংগঠিত হওয়ায় শহরবাসী আতংকিত হয়ে পড়েছে।
মেহেরপুর সদর থানার এ এস আই পলাশ মেহেরপুর নিউজকে জানান, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। আশাকরছি চোর আটক সহ মালামাল উদ্ধার করা সম্ভব হবে।