মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ অক্টোবর:
চুরির রেশ যেন কাটছে না শহরে।একর পর এক চুরি যেন মেহেরপুর শহরের এক নিত্য নৈমত্তিক ঘটনা হয়ে দাড়িয়েছে।
এক সপ্তাহের মধ্যে মেহেরপুর পৌর কলেজের অধ্যক্ষ একরামুল আযীমের বাসায়,উপ সহকারী কৃষি কর্মকর্তা আবু সালেহ’র বাসায় চুরি হওয়ার রেশ কাটতে না কাটতে আবারো বড় ধরনের একটি চুরির ঘটনা ঘটেছে মেহেরপুর মল্লিকপাড়ায় অবস্থিত পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. এম এ বাশারের বাড়িতে। আগের দু’টি চুরির ঘটনার মতই একই কৌশলে চরর ঘটনা ঘটিয়েছে চোরের দল।
ডা.এম এ বাশার জানান, সে ও তার পরিবারের সদস্যরা বৃহস্পতিবার দুপুরে গ্রামের বাড়ী একটা বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন সেই সুযোগে চোরের দল তার বাড়ী ফাঁকা পেয়ে চুরি করেছে।তিনি জানান,বৃহস্পতিবার সন্ধা রাতের কোন এক সময় বাড়ীর পিছনের ঘরের গ্রীল কেটে প্রায় ৮ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪০ হাজার টাকা আলমারির ড্রয়ার ভেঙ্গে চুরি করেছে চোররা। এছাড়াও ষ্টেডিয়াম পাড়ায়,বাসস্ট্যান্ড পাড়াসহ শহরের বিভিন্ন পাড়া মহল্লায় চোরের উপদ্রবে আতংকিত এলাকাবাসী।