মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ অক্টোবর:
মেহেরপুর মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ মোড় থেকে ৩৫ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ সেলিম শেখ (২৫) নামের এক ব্যাবসায়ী ও ফেন্সিডিল বহন করা মটরসাইকেল আটক করেছে র্যাব।
র্যাব-৬ গাংনী ক্যাম্প কমান্ডার এ এসপি কামরুল জানান, আজ রোববার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পাওে ভারতীয় ফেন্সিডিলের একটি চালান রতনপুর থেকে আসছে। এমন খবর পেয়ে কেদারগঞ্জ মোড়ে র্যাব সদস্যরা ওত পেতে থাকে। দুই জন মাদক ব্যাবসায়ী মটরসাইকেল যোগে ফেন্সিডিল নিয়ে জনৈক মোজ্জামেলের বাড়ির সামনে পৌছালে র্যাব সদস্যরা মটরসাইকেলের গতিরোধ করে। এসময় মটরসাইকেল থেকে লাফ দিয়ে এক মাদক ব্যাবসায়ী পালিয়ে যেতে সক্ষম হলেও রতনপুর গ্রামের শফি শেখের ছেলে সেলিম শেখ কে ভারতীয় ৩৫ বোতল ফেন্সিডিল সহ র্যাব সদস্যরা আটক করে র্যাব ক্যাম্পে নিয়ে আসে।