মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ অক্টোবর:
মেহেরপুর শহরের দীঘিরপাড়ায় আমড়া পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মেরিনা খাতুন (১১) নামের এক কিশোরী আহত হয়েছে। বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, সোমবার সকালের দিকে দিঘীরপাড়ার মন্টুর মেয়ে দিঘীরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী মেরিনা নিজ বাড়ির একটি আমড়া গাছে আমড়া পাড়তে উঠলে ডাল ভেঙ্গে সে নীচে পড়ে যায়।
মেহেরপুরে সড়ক দূর্ঘটনায় এক শিশু আহত
মেহেরপুরের চকশ্যামনগর গ্রামে মাইক্রোবাসের ধাক্কায় মিম (২) নামের এক শিশু আহত হয়েছে। বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, সোমবার দুপুরের দিকে সদর উপজেলা আমদাহ ইউনিয়নের চকশ্যামনগর গ্রামের লাল মিয়ার মেয়ে মিম রাস্তার পাশে খেলা করার সময় দ্রুতগামি একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে সে আহতহয়।