মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ অক্টোবর:
মেহেরপুরের গাংনী উপজেলার বিএনপি নেতা আব্দুল আলীম হত্যা মামলার এজাহারভূক্ত ৯ নং আসামী রকিবুল ইসলাম (২১) কে ৭৬ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। ডিবি ওসি হাচান আলী জানান,আটক রকিবুল ইসলাম বিএনপি নেতা আব্দুল আলীম হত্যা মামলার এজাহার ভূক্ত ৯ নং আসামী।
সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ নিশিপুর গ্রামের তাইজাল হোসেনের ছেলে রকিবুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে । এসময় তার কাছ থেকে আমদানী নিষিদ্ধ ৭৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার হয়েছে। আজ সোমবার বেলা ১২ টার দিকে রকিবুল কে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর সকাল ৯ টার সময় বামুন্দী ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি ও বাজার কমিটির সাধারণ সম্পাদক হাজী আব্দুল আলীমকে বাজরের অদূরে প্রকাশ্যে দিবালোকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে।