মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৪ অক্টোবর:
মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুরের বিভিন্ন এলাকায় ভ্রামমান আদালত বসিয়ে গাড়ির বৈধ কাগজ পত্র না থাকায় গাড়ি মালিকদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার বিকালে মেহেরপুর সদর উপজেলা নিবার্হী অফিসার নাজনিন সুলতানার নেতৃত্বে এদিন মেহেরপুর বুড়িপোতা সড়কে ওই আদালত বসানো হয়। এর আগে মেহেরপুর শহরের বিভিন্ন ফলের দোকানে ফলে মিশানো ফরমালিন পরীক্ষা করা হয়।