মেহেরপুর নিউজ ২৪ ডটকম,২১ অক্টোবর:
মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে স্বাক্ষর জালিয়াতি চক্রের তোজ্জামেল (৬০) ও শহিদুল (৪৫) নামের দুই সদস্য কে আটক করে পুলিশ।
জানাগেছে, রোববার দুপুরে সদর উপজেলার উজুলপুর গ্রামের সৈয়দ আলীর ছেলে তোজ্জামেল ও শহরের কোর্ট পাড়ার রূপচাদের ছেলে শহিদুল মহুরি জমির খারিজ কপি উপরে ট্রেজারি শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদের স্বাক্ষর জালিয়াতি করে ভূমি অফিসে জমি খারিজ করতে গেলে কাগজ যাচাই-বাচাই করার সময় স্বাক্ষরটি নিয়ে সন্দেহ হলে বিষয়টি বর্তমানে আর ডিসি জেনারেল মামুনুর রশিদ কে জানালে তিনি স্বাক্ষরটি দেখেন। এবং যে তারিখে ¯স্বাক্ষরটি করা হয়েছে সেই সময় তিনি সরকারী একটি ট্রেনিং এ ছিলেন। পরে জেলা প্রশাসক দেলওয়ার হোসেন কে জানালে তিনি জালিয়াতি দুই সদস্য কে আটক করে পুলিশের হাতে তুলে দেন। মেহেরপুর সদর থানায় অফিসার ইনচার্জ মতিয়ার রহমান জানান, এবিষয়ে একটি মামলার প্রস্তুতি চলছে।