মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ অক্টোবর:
মুসলিম উম্মাহ’র প্রধান ২য় উৎসব ঈদুল আযহা,ত্যাগের মহিমায় পশু কোরবানি, আনন্দ উৎসব ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের দিনটি পালন করবে পুরো মুসলিম বিশ্ব। সেই ঈদ আনন্দে পিছিয়ে নেয় মেহেরপুরের ধর্মপ্রাণ মুসল্লীরা।
এদিকে ঈদের জামাত অনুষ্ঠানের সব ধরনের প্রস্তুতি শেষ করেছে স্থানীয় প্রশাসন। নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন মেহেরপুরের পুলিশ সুপার মীর্জা আব্দুল্লাহেল বাকি।
জেলা ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, মেহেরপুরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নতুন পৌর ঈদগাহ ময়দানে সকাল সোয়া ৮ টায়। ঈদের ২য় জামাত অনুষ্ঠিত হবে পুরাতন পৌর ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮ টায়। তয় জামাত অনুষ্ঠিত হবে কোর্ট মসজিদ প্রাঙ্গনে সকাল পৌনে ৯ টায়। এছাড়া সদর থানা চত্বরে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায় এবং আহলে হাদিসের ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭ টায় স্থানীয় শহীদ সামসুজ্জোহা পাকে।যেখানে পুরুষের পাশাপাশি মেয়েদের নামায আদায় করার জন্য আলাদা পর্দা দিয়ে বিশেষ ব্যবস্থা করেছে ঈদের নামায বাস্তবায়ন কমিটি।