মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ নভেম্বর:
মেহেরপুরের মুজিবনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে টিকা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম।
বক্তব্য রাখেন ডাঃ সাইফুল্লাহ হেল আজম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ,কে,এম আসাদুরজ্জামান, উপস্বাস্থ্য পরিদর্শক আব্দুল হাই। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ মোঃ হাসান আলী। কর্মশালায় স্বাস্থ্য পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও এনজিও প্রতিনিধিরা অংশ নেয়।
উল্লেখ্য,সম্প্রসারিত টিকাদান কর্মসূচীতে ৮টি রোগের বিরুদ্ধে টিকাদানের পাশাপাশি এম,আর (হাম রুবেলা) এবং হাম (২য়ডোজ) টিকা সংযোজনের অংশ হিসেবে এই কর্মশালা।