মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ নভেম্বর:
মেহেরপুর-১ আসনের সাবেক এমপি ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন বলেন,৭ই নভেম্বরের চেতনায় দুঃশাসন, দুর্নীতি ও আগ্রাসন বিরোধী সংগ্রামকে এগিয়ে নিতে হবে।
আজ বুধবার মেহেরপুর জেলা বিএনপি’র উদ্যোগে জেলা কার্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক এমপি মাসুদ অরুন নেতাকর্মীদের উদ্দ্যোশে বলেন,দূর্ণীতিবাজদের কবল থেকে দেশকে ও দেশের মানুষকে বাঁচাতে হবে। আর একটিই মাত্র পথ আগামীতে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনা। এজন্য সকলকে এক সাথে কাজ
শুরু করতে হবে। তিনি বলেন,দলীয় সভানেত্রী বেগম খালেদা জিয়ার নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
সাবেক এমপি আরোও বলেন,তত্বাবধায়ক সরকারের দাবী মেনে তত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।
মেহেরপুর বিএনপি’র আয়োজনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস।
সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক মাস্টার, দপ্তর সম্পাদক আব্দুর রহিম প্রমুখ।
জেলা বিএনপি’র কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় শতশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।