মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ নভেম্বর:
মেহেরপুর গাংনী উপজেলার বামন্দী দাসপাড়ার একটি বাঁশবাগান থেকে ১টি বোমা উদ্ধার করেছে বামুন্দী ক্যাম্প পুলিশের সদস্যরা। উদ্ধার হওয়া বোমাটি নিস্ক্রিয় করার লক্ষে বালতি ভর্তি পানিতে ডুবিয়ে রাখা হয়েছে। এ ব্যাপারে গাংনী থানায় একটি সাধারন ডায়েরী হয়েছে।
বামন্দী পুলিশ ক্যাম্প ইনচার্জ মিজানুর রহমান মেহেরপুর নিউজকে বলেন, বোমাটি বেশ শক্তিশালী। কি কারণে কারা বোমাটি রেখেছে তার কোনো সেটা জানা যায়নি। তবে বোমা রাখার অপরাধে কাউকে আটক করা হয়নি।
পুলিশ জানায়, বুধবার শেষ বিকেলে মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী দাসপাড়ার একটি বাঁশবাগানে রান্নার খড়ি সংগ্রহ করতে গিয়ে স্থানীয় এক নারী বোমাটি দেখতে পান। পরে সংবাদ পেয়ে বামুন্দী ক্যাম্প ইনচার্জ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছান এবংপ্লাস্টিকের একটি পাত্রে কাঠের গুড়ার মধ্যে রাখা একটি বোমাটি উদ্ধার করে নিয়ে আসে।