মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ নভেম্বর:
মেহেরপুর জেলায় নিয়মিত টিকাদান কর্মসূচীতে (হাম এবং রুবেলা) ভ্যাকসিন ও হাম (২য় ডোজ) সংযোজন উপলক্ষে জেলা এ্যাভভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিভিন্ন এনজিও সদস্য, স্থানীয় সাংবাদিকবৃন্দ সহ সুশিল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আজ বুধবার মেহেরপুর সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত নিয়মিত টিকাদান কর্মসূচীতে (হাম এবং রুবেলা) ভ্যাকসিন ও হাম (২য় ডোজ) সংযোজন উপলক্ষে জেলা এ্যাভভোকেসী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দেলওয়ার হোসেন। সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ আব্দুস শহীদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আর,এম,ও ডাঃ মিজানুর রহমান,ডাঃ রমেশ চন্দ্র নাথ, ডাঃ ওবাইদুল ইসলাম পলাশ প্রমূখ।