মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ নভেম্বর:
মেহেরপুরের গাংনীতে শিশু অধিকার প্রতিষ্ঠা ও নির্যাতন মুক্ত পরিবেশ সৃষ্টির লক্ষ্যে স্থানীয় এনজিও রুরাল ভিশনের আয়োজনে সেভ দ্য চিলড্রেন ও ব্রেকিং দ্য সাইলেন্স এর সহযোগীতায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বেলা ১১ টার দিকে গাংনী উপজেলা পরিষদ মিলনায়তনে
গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম শফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুস সালাম ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মমতাজ কাকলী,গাংনী থানার অফিসার ইনচার্র্জ মিজানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম,উপজেলা সমবায় কর্মকর্তা নজর“ল ইসলাম, সেভ দ্য চিল্ড্রেন এর চাইল্ড রাইটস গভার্ন্যন্সের সিনিয়র ম্যানেজার চৌধুরী তাইয়ূব তাজাম্মুল,উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ক্রেডিট অফিসার আকরামুল হক।
অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন গাংনী পৌর সভার প্যানেল মেয়র শামসদ্দীন আহম্মেদ,গাংনী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম, ব্রেকিং দ্য সাইলেন্সের প্রোগ্রাম অফিসার শরিফুল ইসলাম,মসজিদের ঈমাম হাসান বশির, মোস্তাফিজুর রহমান,মসজিদ কমিটির সভাপতি সেলিমুজ্জামান,গাংনী পৌর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুজ্জামান ও সাংবাদিক মাহবুবুল হক পোলেন । সভার শুরুত স্বাগত বক্তব্যে রাখেন রুরাল ভিশন এর পরিচালক আনোয়ারুল ইসলাম । অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্রেকিং দ্য সাইলেন্সের সমন্বয়কারী জাহিদুল ইসলাম।
এর আগে গাংনী উপজেলায় শিশু অধিকার বিষয়ক তথ্য ও সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়।