মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ নভেম্বর:
মেহেরপুর জেলার সদর উপজেলার বুড়িপোতা ইউনিয় পরিষদে জেলার সর্বপ্রথম ইউনিয়ন পরিষদ হিসেবে শতভাগ জন্ম তথ্য অনলাইনে নিবন্ধন অন্তরভূক্ত কার্যক্রমের যাত্রা শুরু হয়েছে।
আজ বুধবার দুপুরে বুড়িপোতা ইউনিয়ন পরিষদ চত্বরে শতভাগ জন্ম তথ্য নিবন্ধন অনলাইনে অন্তরভূক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দেলওয়ার হোসেন।
বিশেষ অতিথি ছিলেন,সদর উপজেলার নির্বাহী অফিসার নাজনীন সুলতানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িপোতা ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ মুকুল।এসময় আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য শিক্ষক,শিক্ষিকা সহ গনমান্য ব্যাক্তিবর্গ।