মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ নভেম্বর:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের গোপালপুর গ্রামের সড়কে দূর্ঘটনায় উজ্জ্বল (২৫) নামের এক যুবক আহত হয়েছে।
মঙ্গলবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার মদনাডাঙ্গা গ্রামের আলমের ছেলে উজ্জ্বল মোটরসাইকেলযোগে মেহেরপুর আসছিল। সে গোপালপুর নামক স্থানে পৌছালে বিপরীতগামী একটি আলগামনের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।পথচারীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে।