মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ নভেম্বর:
মেহেরপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেলের এ্যাডভোকেট পল্লব ভট্রাচার্য সভাপতি এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এ্যাড: মারুফ আহম্মেদ বিজন সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
আজ শুক্রবার সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিজয়ী অন্যান্যরা হলেন,সহ- সভাপতি এ্যাড: মোখলেসুর রহমান (৫৬ ভোট),সহ-সভাপতি এ্যাড:মোঃ আনোয়ার হোসেন (৫৫ ভোট),যুগ্ম সম্পাদক এ্যাড: আবু সালেহ নাসিম(৫২ ভোট),যুগ্ম সম্পাদক এ্যাড: কাজী শহীদুল হক(৪৩
ভোট),এ্যাড: কোষাধক্ষ্য মিনাপাল (৫২ ভোট),এ্যাড: পাঠাগার ও সাংস্কৃতি সম্পাদক সম্পাদক রোকেয়া খাতুন(৫৫ ভোট) পেয়ে নির্বাচিত হয়েছেন।
কার্য নির্বাহী কমিটির সদস্যরা হলেন,এ্যাড: হাসান মাহবুব(৫০ ভোট), এ্যাড:আসাদুজ্জামান(৪৮ ভোট),এ্যাড:নাজমুন নাহার খানম (৫৩ ভোট),এ্যাড:নজরুল ইসলাম মন্ডল (৫২ ভোট),এ্যাড:আঃ আলীম ৪৯ ভোট),এ্যাড:এ এস এম এম হাসানুলা(৪৬ ভোট) এবং এ্যাড:খ ম ইমতিয়াজ বিন জুয়েল ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
১৫টি পদের জন্য মোট ৩১ জন প্রার্থী নির্বাচনে অংশ নেয়। মোট ১০৯ জন ভোটারের মধ্যে ১০৩ জন ভোটার তাদের ভোট দিয়ে ১৫জন প্রার্থীকে নির্বাচিত করেন। নির্বাচনে আওয়ামী আইনজীবী প্যানেলে ৮জন এবং জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলে ৭ জন নির্বাচিত হয়েছেন।