মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ ডিসেম্বর:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামে মিনারুল (৩২) নামের এক যুবক কে হত্যার সন্দেহে তার স্ত্রী চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নথিপোতা গ্রামের আব্দুর রাশেদের মেয়ে শাবানা কে আটক করেছ মুজিবনগর থানা পুলিশ।
আটককৃত শাবানা কে আজ শনিবার আদালতে হাজির করা হলে আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্ররনের নির্দেশ দেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের মৃত আমান মন্ডলের ছেলে মিনারুল শনিবার ভোর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে মিনারুলের পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য মুজিবনগর হাসপাতালে নিলে পথিমধ্যে সে মারা যায়।
নিহতের বড় ভাই মিনহাজ সাংবাদিকদের জানান, মিনারুল মারা যাওয়ার আগে তার পরিবারের লোকজনকে জানান তার স্ত্রী শাবানা তাকে রাতে বিযাক্ত জাতীয় কোনো খাবার খাওয়ানোর পর থেকে সে অসুস্থ হয়ে পড়ে।
মুজিবনগর থানার ওসি রবিউল ইসলাম জানান, নিহত মিনার“লের দেয়া স্বীকারোক্তী অনুযায়ী তার পরিবারের লোকজন তার স্ত্রী শাবানাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।তবে এ বিষয়ে মুজিবনগর থানায় একটি অপমূত্যু মামলা হয়েছে। এটা হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু ময়না তদন্ত শেষে তা পরিস্কার হবে বলে তিনি জানান।