মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ডিসেম্বর:
মেহেরপুর শহরের হালদাপাড়ায় অভিযান চালিয়ে ৪০ গ্রাম হেরোইনসহ মৃত খোকন হালদারের ছেলে মনা হালদারকে (৩০)আটক করেছে মেহেরপুর সদর থানা পুলিশ।
পুলিশ জানায়,আজ শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর থানার এস আই পলাশ ও টি এস আই জাকারিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল হালদার পাড়ার মৃত খোকন হালদারের ছেলে মনা হালদারের বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশ তল্লাশী চালিয়ে ৪০ গ্রাম হেরোইন সহ মনা হালদারকে আটক করে সদর থানায় নিয়ে আসে। এ বিষয়ে মনার বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে।