মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ ডিসেম্বর:
মেহেরপুর- চুয়াডাঙ্গা সড়কের বারাদী বাজারে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে তিন জন আহত হয়েছে।
আহতরা হলেন, সাহাবুল (৩৫) ,ইলিয়াচ (৫০), ও বাবুর আলী (৪০)। আহতরা বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মেহেরপুর জেনারেল হাসপাতালে কর্তব্যরত ডাক্তার জানান, আহতদের অবস্থা আশংকা জনক।
জানা গেছে, সোমবার বিকেলে বলিয়ারপুর গ্রামের কদর আলীর ছেলে সাহাবুল মোটরসাইকেল যোগে মেহেরপুর থেকে বাড়ি ফিরছিল। সে বারাদী বাজারে পৌছালে অপর দিক থেকে আসা একই গ্রামের ইলিয়াচ ও বাবুর আলী’র মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে তারা রাস্তার উপর ছিটকে পড়ে যায়। পথচারীরা তাদের কে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।