মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ ডিসেম্বর:
মাদক ভূলে আলোর পথে শ্লোগানকে সামনে নিয়ে আত্মপ্রকাশ করলো বিশ্বাস ক্রীড়া চক্র নামের একটি সংগঠন। আজ বুধবার সন্ধ্যা ৭ টার দিকে চাংপাই চাইনিজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত আত্নপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য হাসানুল হক সবুজ । পরে হাসানুল হক সবুজকে সভাপতি করে ৬ সদস্যর আহবায়ক কমিটি গঠন করা হয় ।
কমিটির সদস্যরা হলেন, কামরুল হাসান রিংকু, ফিরোজ বিশ্বাস লড, শফিক বিন রেজা আবু সাইদ ও আনোয়ার বিক্রম। এসময় সেখানে অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ কমিটির আহবায়ক হাসানুজ্জামান হিলোন, ফারুক হোসেন, আবু সাইদ মুখ।